বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কোনো নির্বাচন করব না, গার্মেন্টস ব্যবসা নিয়ে ব্যস্ত আমি : অনন্ত জলিল

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্রমে পারদ চড়ছে। মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল বেশ কিছু চমক দেখাবে- এমনটাই জানিয়েছিলেন বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে চমক হিসেবে মৌসুমীর নাম প্রকাশ হয়ে যায়। পরবর্তী সময়ে শাবনাজ-নাঈমের নাম জানা যায়।

এই তিনজনই কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করবেন এমনটাই জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত শাবনাজ ও নাঈম নিজেরা নির্বাচন করছেন না বলে জানান। জায়েদ খান প্যানেলে এই মুহূর্তে শেষ চমকটা অপেক্ষা করছে আর তা হলো- এবারের নির্বাচনে অনন্ত জলিলকে নিজেদের প্যানেলে নির্বাচন করানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। তবে সেটা আর হয়নি। ইতোমধ্যে মিশা-জায়েদ খান প্যানেল ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার কালের কণ্ঠ অনলাইন ভার্সনে ‘জায়েদ খানের শেষ চমক অনন্ত জলিল!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর পরেই অনন্ত জলিল নিজের অবস্থান পরিষ্কার করেন।

আজ বুধবার নিজের ফেসবুকে বলেন, ‘আসসালামু আলাইকুম, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি; থাকব।

নির্বাচন নিয়ে বলেন, ‘তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে  আমি জড়িত থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন। আমি আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি। সবাইকে ধন্যবাদ। অনন্ত জলিল।’

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তাঁর সঙ্গে থাকবেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com