বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৬৩ শতাংশ।
গতকাল সংক্রমণের হার ছিল ১২ দশমিক ০৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন। গতকাল ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৩৫৯ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৮ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮৯ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৯৯ শতাংশ। গতকাল এই হার ছিল ১৪ দশমিক ২০ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৫১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com