রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
হাড় কাঁপানো শীতের কষ্টের সময়ে মুখে হাসি ফুটল ময়মনসিংহের শতাধিক পথশিশু এবং এতিমখানার শিশুদের মুখে। শনিবার দুপুরে নগরীর কেওয়াটখালী এলাকায় আত-তাবীব মাদরাসা ও এতিমখানায় এসব শিশুর হাতে কম্বল তুলে দেওয়ার পর শিশুরা খুশিতে উচ্ছ্বাসিত হয়ে ওঠে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। কালের কণ্ঠ শুভসংঘ ময়মনসিংহের বন্ধুরা এ কাজে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আত-তাবীম মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি নিয়ামুল কবীর সজল, শুভসংঘের পারভেজ, ওয়ারেছ বাবু, মোস্তফা, কারিতাস কর্মকর্তা বিপাশা মানকিন প্রমুখ।
কারিতাস কর্মকর্তা বিপাশা মানকিন বলেন, পথশিশুরা প্রথমবারের মতো এমন কম্বল পেল। শিশুরা কম্বল পেয়ে খুবই খুশি।
আত-তাবীব এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান বলেন, এতিমখানার শিশুরা কম্বল পাওয়ায় তাঁরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। মাদরাসা ও এতিমখানার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের জন্য তাঁরা দোয়া করছেন।