বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফল মিলল ১০০ কেন্দ্রের : নৌকা ৮২৩২৬, হাতি ৪৯২৩১

ভোটগ্রহণ শেষে নায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে এখন চলছে গণনা। এরই মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন কেন্দ্রের ফল।

এই কেন্দ্রগুলোতে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

প্রাপ্ত ফল অনুযায়ী দেখা যাচ্ছে, ১৯২ কেন্দ্রের মধ্যে মোট ১০০ কেন্দ্রের ফলে নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৮২,৩২৬ ভোট। আর হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৪৯,২৩১ ভোট।

এ ছাড়া ৯৭ নম্বর ভোটকেন্দ্রে যথাক্রমে নৌকা ও হাতি পেয়েছে ৪১২ ও ৪৯১ ভোট। এবং ৯৮ নম্বর ভোট কেন্দ্রে নৌকা ৭৪৪ এবং হাতি ২৮৯ ভোট পেয়েছে।

তিন কেন্দ্র মিলে নৌকার ভোট দাঁড়িয়েছে ১৭৪৬ এবং হাতি প্রতীকে প্রাপ্ত ভোট ১৪২৪ ভোট।

এ বছর পুরো সিটির নির্বাচনই এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বা বাইরে নির্বাচন করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com