সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একক প্রতিষ্ঠানের বড় ঋণসীমা কমাল বাংলাদেশ ব্যাংক

কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ দেয়ার সীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, বড় ঋণ দেয়া যাবে ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ।

একক গ্রাহক ও বড় ঋণের সীমা নির্ধারণ করে রোববার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নীতিমালা। বর্তমানে একক প্রতিষ্ঠান বা গ্রুপকে ব্যাংকের মূলধনের ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেয়া যায়। তবে জ্বালানি খাতে ফান্ডেড ও নন ফান্ডেড মিলিয়ে মোট মূলধনের ৫০ শতাংশ ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

নতুন নীতিমালা অনুযায়ী, ৩ শতাংশের কম খেলাপি আছে- এমন ব্যাংক তার মোট ঋণের ৫০ শতাংশ পর্যন্ত বড় ঋণ বিতরণ করতে পারবে। খেলাপি ২০ শতাংশের বেশি হলে বড় ঋণের পরিমাণ হবে ব্যাংকটির ঋণের সর্বোচ্চ ৩০ শতাংশ।

প্রসঙ্গত, ফান্ডেড ঋণ নগদ অর্থে এবং নন-ফান্ডেড ঋণ লেটার অব ক্রেডিট (এলসি) হিসেবে দেওয়া হয়।

সার্কুলার অনুয়ায়ী, যেসব ব্যাংকের খেলাপি ঋণ ৩ শতাংশের নিচে তারা মোট মূলধনের সর্বোচ্চ ৫০ শতাংশ বড় অঙ্কের ঋণ দিতে পারবে। খেলাপি ঋণ ৫ শতাংশের কম হলে ৪৬ শতাংশ বড় অঙ্কের ঋণ দিতে পারবে। খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে হলে বড় অঙ্কের ঋণ দিতে পারবে ৪২ শতাংশ। খেলাপি ঋণ ১৫ শতাংশের কম হলে বড় অঙ্কের ঋণ দিতে পারবে ৩৮ ভাগ। খেলাপি ঋণ ২০ শতাংশের কম হলে বড় অঙ্কের ঋণ দিতে পারবে ৩৪ শতাংশ। খেলাপি ঋণ ২০ শতাংশ বা তার বেশি হলে বড় অঙ্কের ঋণ দিতে পারবে ৩০ শতাংশ।

ব্যাংকিং কোম্পানি আইন অনুসারে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com