মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

জনসংখ্যা বাড়াতে মরিয়া চীনে আরও কমল জন্মহার

জনসংখ্যা বাড়াতে মরিয়া চীনে আরও কমল জন্মহার

কর্মক্ষম জনশক্তি কমছে। তাই জনসংখ্যা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে চীন। কিন্তু ২০২১ সালে দেশটিতে জন্মহার রেকর্ড পরিমাণ কমে গেছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, ২০২১ সালে প্রতি এক হাজারে জন্ম হয়েছে ৭ দশমিক ৫২ জনের।

জনসংখ্যা বাড়তে গত বছর পরিবার পরিকল্পনা নীতিতে ব্যাপক পরিবর্তন আনে চীন। পরিস্থিতি এতটা সঙ্গীন যে গত বছর চীনের সরকার জানায়, এখন থেকে দেশটির দম্পতিরা তিন সন্তান পর্যন্ত নিতে পারবে। ঘোষণা করা হয় আর্থিক প্রণোদনাও।

এর আগে ২০১৬ সালে নিজেদের এক সন্তান নীতি থেকে সরে আসে চীন। তখন দেশটির সরকার জানায়, চীনা দম্পতিরা এখন থেকে দুই সন্তান নিতে পারবে। কিন্তু দুই সন্তান নিলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, এমন যুক্তি দেখিয়ে একাধিক সন্তানের ব্যাপারে অনাগ্রহ দেখায় চীনা দম্পতিরা।

১৯৪৯ সাল থেকে জন্মহারের হিসাব রাখছে ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স। তারা বলছে, অভিবাসীদের বাদ দিলে ২০২১ সালে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র দশমিক শূন্য ৩৪ শতাংশ। এটি ১৯৬০ সালের পর সর্বনিম্ন বলে উল্লেখ করেছে সংস্থাটি।

২০২১ সালে চীনে ১ কোটি ৬২ হাজার শিশুর জন্ম হয়েছে। ২০২০ সালে জন্ম হয়েছিল ১ কোটি ২০ লাখ শিশুর। ওই বছর প্রতি এক হাজারে জন্মহার ছিল ৮ দশমিক ৫২ শতাংশ।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেছেন, জনসংখ্যাগত চ্যালেঞ্জটি সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু বুড়িয়ে যাওয়ার জনগোষ্ঠী স্পষ্টতই প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com