বুধবার, ০১ Jul ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভিকির মৃত্যুদণ্ড চাইলেন পাওলি দাম!

ভিকি রাই কী করেছে পাওলির সঙ্গে? কেনই বা তিনি এ ভাবে কান্নায় ভেঙে পড়ে সুবিচার চাইছেন?

তার আগে জানতে হবে, এই ভিকি রাই কে? জাতীয় স্তরের একটি ওয়েব প্ল্যাটফর্ম একটি নতুন সিরিজ আনতে চলেছে। নাম ‘অখণ্ড’। তারই প্রধান চরিত্র ভিকি রাই। সিরিজের প্রচারে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ভিন্ন ধারায় হেঁটেছে।

প্ল্যাটফর্মের টুইটার থেকে মুক্তির দিন ঘোষণা হয়নি। বরং এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে গিয়েই যেন সিরিজ-মুক্তির কথা প্রকাশ্যে এসেছে। এ বার একটি ছোট্ট ঝলক প্রকাশ্যে এসেছে। সিরিজের নাম বা প্রচার ঝলক হিসেবে নয়। বদলে সংবাদমাধ্যম বিচারকের আসনে বসে। সেখানে রায় ঘোষিত হচ্ছে।

সংবাদমাধ্যম সেই ভিকি রাই-কে জেলে পাঠাতে চায়। তাদের দাবি, এই ব্যক্তি অত্যন্ত নির্লজ্জ এবং হিংসাত্মক। সমাজের রীতিনীতি নিয়ে অকারণ মজা করেন। ৩ বছর আগে তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত হয়েছিল। তার পরেই জনসাধারণ ধরে নিয়েছে, তিনি অপরাধী। এর জন্য সবাই মিডিয়া ট্রায়ালকে ধন্যবাদও জানিয়েছেন।

পাওলিও কি চলতি হাওয়ার পন্থী? তিনিও কি তাই চোখের জলে ভিজে মুখ খুলেছেন ভিকির বিরুদ্ধে?

কিছু দিন আগেই পাওলি শুধু স্বচ্ছ, সাদা শার্টে ছবি তুলে ইনস্টাগ্রামে ভাইরাল। তার প্রায় উন্মুক্ত বক্ষ দেশ এবং বক্ষ ভাঁজ ঢেকেছিল বহুমূল্য নেকলেসে! এ বার জাতীয় স্তরের সিরিজের প্রচারের সঙ্গে যেন জড়িয়ে গেলেন তিনি।

পাওলিও কি এই সিরিজের অন্যতম অভিনেত্রী? জানা যায়নি। কারণ, সিরিজ নির্মাতা, ওয়েব প্ল্যাটফর্ম এবং অভিনেত্রী— কেউই প্রচারের স্বার্থে অভিনেতাদের নাম ঘোষণা করতে চাননি! সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com