বুধবার, ০১ Jul ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে

করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। ভারতীর গনমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।।

সংবাদসংস্থা এএনআই এর প্রতিবেদন থেকে জানা যায় , উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাকে। পরে তার জন্য দোয়াও চেয়েছেন তার পরিবার।

গত বছরের ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ করেছেন লতা মঙ্গেশকর। তার জন্মদিনের অব্যবহিত আগে বলিউডের জনপ্রিয় পরিচালক ও কম্পোজার বিশাল ভরদ্বাজ এবং লেখক গুলজার ঘোষণা করেন, প্রায় দুই দশক আগে রেকর্ড করা একটি গান তারা ওই দিন প্রকাশ করবেন।

গানটি বিশালেরই একটি ছবির জন্য রেকর্ড হয়েছিল ৯০ এর দশকে। কিন্তু ছবিটি মুক্তি পায়নি আর গানটিও। গুলজারের লেখা ‘ঠিক নেহি লগতা’ গানটি এত দিন অবশেষে মুক্তি পায় গত বছর লতার জন্মদিনে। বিশালের সঙ্গীত সংস্থা ‘ভি বি মিউজিক’ ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো অ্যাপ ‘মোজ’ এর যৌথ প্রযোজনায়।

গানটির ভিডিয়ো পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল নিজে। ৪ মিনিট ৫৪ সেকেন্ডের এই ভিডিয়োটি বিশাল সাজিয়েছেন কালজয়ী এই গায়িকারই যৌবনকালের বেশ কিছু ছবির কোলাজ দিয়ে। তার সঙ্গে আছে লতার জীবন সম্পর্কে অজানা তথ্যের খোঁজও যেমন জন্মের পরে তাঁর নাম ছিল হেমা।

পরে পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকারের একটি নাটকের চরিত্র লতিকার নাম থেকে নতুন নাম হয় লতা। এমন সব তথ্য ও ছবি জুড়ে জুড়ে বিশাল তৈরি করেছিলেন গায়িকার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। গানটি প্রকাশ পাওয়ায় লতা বেশ খুশি হয়েছিলেন।

এমনিতেই লতা বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি। বাইরে খুব বেশি বেরোন না। তবে নেটমাধ্যমে সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে, তাঁর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি অথবা পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com