বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রকল্প বাস্তবায়নে জেলা পর্যায়ে কমিটি করার দাবি, সায় নেই সরকারের

প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে কমিটি করে দেওয়ার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা। কিন্তু এটা সম্ভব নয় জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, সরকারের নির্বাহী আদেশে জেলা প্রশাসকরা অনেক সিদ্ধান্ত নিতে পারেন। তবে স্থানীয় পর্যায়ে সরকারের অনেক প্রকল্প বাস্তবায়নের জন্য আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। এটা কাটিয়ে উঠলে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

আজ মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা আইএমইডিকে শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে অফিস করছি। এছাড়া জেলা প্রশাসকরা প্রকল্প বাস্তবায়নে জেলা পর্যায়ে একটি কমিটি করার পরামর্শ দিলে তাতে সম্মতি দেওয়া হয়নি। কারণ এরই মধ্যে জেলা প্রশাসকদের সে ক্ষমতা রয়েছে। তারা যে কোনো সময় প্রকল্পের খোঁজ নিতে পারেন।

এর আগে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। পরে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com