বুধবার, ০১ Jul ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১৮ বছরের সংসার ভাঙল ধানুশের

সংসার ভাঙল তামিল সুপারস্টার ধানুশের। এক টুইট বার্তায় স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের বিবাহবিচ্ছেদের ঘোষণা জানিয়েছেন এ অভিনেতা।

টুইটারে ধানুশ লিখেছেন, ‘বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের ১৮ বছরের পথচলা। এই যাত্রা দীর্ঘ হয়েছে বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি…।’

টুইটারে একই বার্তা দিয়ে ভক্তদের ঐশ্বরিয়া রজনীকান্ত তাঁদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানিয়ে এমন পরিস্থিতি স্বাভাবিক ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাঁদের ঘরে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com