মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। সৌভাগ্যেক্রমে ১টি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে সফরকারী ইংল্যান্ড। পুরো সিরিজে দলের ব্যাটার ও বোলারদের পারফরমেন্স ছিলো অনুজ্জল। অ্যাশেজে ইংল্যান্ডের এমন ভরাডুরির জন্য দ্য হান্ড্রেডকে দায়ী করছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। তবে এমনটা মানতে মোটেও একমত নন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইয়োইন মরগান।
তিনি জানান, অ্যাশেজ টেস্টের ব্যর্থতার জন্য হান্ড্রেডকে দোষারোপ করা হাস্যকর।
টকস্পোর্টস পডকাস্টের সাক্ষাৎকারে মরগান বলেন, ‘যারা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তারা ক্রিকেট দেখে না।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটে টেস্ট ম্যাচকে সবসময়ই অগ্রাধিকার দেয়া হয়েছে। এটা অভিজাত খেলোয়াড়দের জন্য ফরম্যাট। স্পষ্টভাবেই অস্ট্রেলিয়াতে অ্যাশেজের সময়টা কঠিন ছিলো। আমরা সর্বশেষ দুই সিরিজ ৫-০ ব্যবধানে হেরেছি। এতে অবাক হবার কিছু নেই, ঘরের কন্ডিশনে অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী দল।’
অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারার ঘাটতিকে দোষারোপ করেছেন মরগান। বৃষ্টির কারনে অ্যাশেজের শুরুতে নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেনি ইংল্যান্ড। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের আগে বৃষ্টির কারনে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি ইংল্যান্ড। তাই হান্ড্রেডের দিকে আঙ্গুল তোলা হাস্যকর। হান্ড্রেড ক্রিকেটে অবিশ^াস্য সাফল্য ছিলো। কাউন্টি ক্রিকেট এবং হান্ড্রেড-এ আমাদের ফরম্যাটগুলো যেভাবে গঠন করা হয়েছে, তা অস্ট্রেলিয়ার মতই।’
মরগান বলেন, ‘মানুষকে দোষারোপ করার জন্য কিছু দরকার যাতে তারা সম্ভবত বাস্তবতার সবচেয়ে দূরের বিষয়গুলোতে নির্দেশ করবে। কারণ কেউ বলতে চায় না, আমাদের প্রস্তুতি যথার্থ ছিল না, আমরা সম্ভবত আমাদের মতো খেলতে পারিনি। তাই আমরা হেরেছি। এটা সব ফরম্যাটেই ঘটে, কিন্তু আমি জোর দিয়ে বলছি, টেস্ট ক্রিকেট সবসময়ই অগ্রাধিকার পেয়েছে। এজন্য অ্যাশেজে হারের জন্য সাদা বলকে দোষ দেওয়া ঠিক নয়।