সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
৫০ বছর পর নিভতে চলেছে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। তবে একেবারে নিভিয়ে ফেলা হচ্ছে না একে। ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আজ শুক্রবার এ অগ্নিশিখা স্থানান্তরিত হবে নবনির্মিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার প্রতিষ্ঠা করেছিল ‘অমর জওয়ান জ্যোতি’।