মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

এ্যাস্টন ভিলার সাথে চুক্তি নবায়ন করলেন এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছে এ্যাস্টন ভিলা। নতুন চুক্তি অনুযায়ী মার্টিনেজ আগামী ২০২৭ সাল পর্যন্ত ভিলা পার্কেই থাকছেন।
২০২০ আর্সেনাল থেকে ১৭.৪ মিলিয়ন ইউরোতে এ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। গত মৌসুমের প্রিমিয়ার লিগে ১৫টি ম্যাচে কোন গোল হজম না করে তিনি ক্লাবের হয়ে নতুন রেকর্ড গড়েছিলেন। এছাড়া গত বছর তিনি আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে তার নায়কোচিত পারফরমেন্সে জয়ী হয়ে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করেছিল।
কোচ স্টিভেন জেরার্ড ভবিষ্যতের জন্য তার দল শক্তিশালী করার লক্ষ্যস্থির করেছেন। সে কারনেই মার্টিনেজের চুক্তির নবায়নের মাত্র একদিন আগে ডিফেন্ডার কোর্টনি হসের সাথেও চুক্তি বৃদ্ধি করেছে এ্যাস্টন ভিলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com