বুধবার, ০১ Jul ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনেক চ্যালেঞ্জিং ছিল এবং কোনো নির্বাচনেই ষড়যন্ত্রের বাইরে ছিলেন না বলে মন্তব্য করেছেন নাসিক নির্বাচনের সদ্য বিজয়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আজ শনিবার (২২ জানুয়ারি) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন : জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘২০১১, ২০১৬ ও ২০২২ এই তিন বছরের সিটি নির্বাচনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। যদিও আমার সরকার কক্ষমতায় আছে, তবুও প্রতিনিয়ত নানা বাধার সম্মুখীন হয়ে সাধারণ মানুষের আস্থা নিয়ে তাদের ভোটে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছি।