বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আবারও এক হচ্ছেন নাগা-সামান্থা!

সম্প্রতি ১৮ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ধানুশ ও ঐশ্বরিয়া দম্পতি। সোশ্যাল মিডিয়ায় এক যৌথ ‍বিবৃতি পোস্ট করে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। কিন্তু দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতার বাবা কস্তুরী রাজা ঐশ্বরিয়ার সঙ্গে তার ছেলের ডিভোর্সের খবরকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন, “দাম্পত্য কলহের জেরেই তারা আলাদা হয়ে গিয়েছে। ধানুশ-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হয়নি। এটি পারিবারিক ঝগড়া মাত্র। যেটা প্রত্যেক দম্পতির মধ্যেই হয়ে থাকে।”

এদিকে, গত বছরের অক্টোবরে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন নাগা চৈতন্য ও সামান্থা রুথপ্রভু। সাবেক এই তারকা দম্পতিও সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি পোস্ট করে সংসার জীবন ইতি টানার ঘোষণা দিয়েছিলেন।

চমকপ্রদ তথ্য হলো- ধানুশ-ঐশ্বরিয়ার মতো এবার নাগা-সামান্থার বিচ্ছেদও নয়া একটি মোড় নিয়েছে।

ধানুশ-ঐশ্বরিয়ার ক্ষেত্রে কস্তুরী রাজা ছেলে ও পুত্রবধূর বিচ্ছেদ নিয়ে মন্তব্য করলেও। সামান্থা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার জন্য যে বিবৃতি পোস্ট করেছিলেন সেটি ডিলিট করে দিয়েছেন।

সামান্থা তার সোশ্যাল মিডিয়া থেকে ওই বিবৃতি ডিলিট করার পর অনেকেই ধারণা করছেন এই জুটি হয়তো তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর জন্য আরও একটি সুযোগ দিতে চাইছেন। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com