বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিজের ফার্মহাউসে মৃতদেহ পুঁতে রাখেন সালমান!

সালমানের ফার্ম হাউজ প্যানভেলে বলিউডের বেশ কয়েকজন শিল্পীর মৃতদেহ পুঁতে রাখা হয়েছে। এমনকি শিশু পাচারের মতো অপরাধও হয় সেখানে।

যদিও কেতনের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন সালমান। ইতোমধ্যে কেতনের সাক্ষাৎকারের অংশবিশেষও আদালতে পেশ করা হয়েছে।

অভিনেতার আইনজীবী জানান, কেতন সাক্ষাৎকারে সালমানের ধর্মীয় পরিচয় টেনে তাকে অসম্মান করতে চেয়েছেন। এমনকি সালমান শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত- এমন মন্তব্য করেছেন ওই ব্যক্তি।

এদিকে পুরো অভিযোগই তার প্রতিবেশীর কল্পনাপ্রসূত বলে মনে করছেন সালমান খান।

তিনি বলেন, ‘‘কোনো প্রমাণ ছাড়াই এসব অভিযোগ আসলে ওই ব্যক্তির কল্পনা। জমি সংক্রান্ত মামলায় জড়ানোর কারণেই আমার বিরুদ্ধে এ রকম অপমানজনক কথা বলেছেন তিনি। আমার ধর্মও টেনে আনা হচ্ছে। আমার মা একজন হিন্দু, আমার বাবা মুসলিম, আমার ভাইয়ের হিন্দু মেয়ে বিয়ে করেছেন। আমরা সব ধর্মের সব অনুষ্ঠান পালন করে থাকি।’’

জানা যায়, সালমানের খামারবাড়ির পাশে এক খণ্ড জমি কিনতে চেয়েছিলেন কেতন কাক্কর। কিন্তু পরবর্তী সময়ে তিনি তা পারেননি। এরপরই সালমান ও কেতনের মধ্যে বিবাদ শুরু হয়। এই অভিনেতার প্রতিবেশীর দাবি, পুরো বিষয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন ‘বলিউডের ভাইজান’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com