সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সামরিক স্বৈর সরকারের প্ররোচনায় পুলিশ বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করে। এই গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত।
আজ সোমবার সকালে নগরের পুরাতন বাংলাদেশ ব্যাংক সংলগ্ন আদালত ভবনের পাদদেশে ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারি গণহত্যার শহীদদের স্মরণ বেদীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
নাছির বলেন, ৩৪ বছর পর বিলম্বিত বিচারে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় শহীদদের আত্মা ও তাঁদের পরিবারদের মাঝে শান্তি ও স্বস্তি নেমে এসেছে।