সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘নগদ’এর মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কারীর জন্য নতুন সেবা নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স

ক্ষুদ্র সঞ্চয়কারীদের আর্থিক সেবা আরও সহজ করতে দেশের প্রথম শ্রেণির আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। চুক্তির আওতায় বাংলাদেশ ফাইন্যান্সে সঞ্চয় হিসাব খোলা, আমানত সংগ্রহ, এসএমই ঋণ বিতরণ ও ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে ‘নগদ’ সেবা প্রদান করবে।
সোমবার ঢাকায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি সই হয়। বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.কায়সার হামিদ এবং ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।
এসময় কায়সার হামিদ বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষ আর্থিক সেবা পাবেন এবং আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রম আরও শক্তিশালী হবে।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেসন্স মো. রফিকুল আমিন, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন বুদ্ধদেব সরকার, ‘নগদ’-এর চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান, হেড অফ বিজনেস সেলস মো.সাইদুর রহমান দিপু, হেড অফ ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই মো.বায়েজীদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com