মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় বারে মারামারির পর অগ্নিসংযোগে ১৯ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে স্থানীয় তরুণদের দুই দলের মধ্যে মারামারি পর অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরংয়ের পুলিশ এ ঘটনার কথা জানিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে তরুণদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়। এরপর ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে।

পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি মেট্রো টেলিভিশনকে বলেছেন, শহরগুলোতে তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা কিন্তু এটাই এতো মৃত্যুর কারণ হলো। প্রথমবারের মতো এমনটি হলো।

অ্যাডাম জানিয়েছেন, প্রাণঘাতী এই ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে। ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা এখন বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com