মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ইউক্রেন ইস্যুতে ৮,৫০০ মার্কিন সেনা উচ্চ সতর্কতায় ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই প্রায় সাড়ে আট হাজার সেনাকে পূর্ব ইউরোপে মোতায়েনের জন্য কড়া সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স থেকে জানা গেছে এ তথ্য।
এদিকে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি জানিয়েছেন, এসব সৈন্য এখনই মোতায়েন করা হবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো র্যাপিড অ্যাকশন ফোর্স যখন সক্রিয় করার সিদ্ধান্ত নেবে ঠিক তখন কিংবা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে।
এছাড়া পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এসব সৈন্য মোতায়েন করা হলে পূর্ব ইউরোপে আমেরিকান শত্রুদের ভয় অনেকটাই কেটে যাবে।
সোমবার (২৪ জানুয়ারি) এফ কিরবি এক সংবাদ সম্মেলনে জানান, এটা স্পষ্ট যে রুশদের এখনই যুদ্ধ করার ইচ্ছা নেই। যদিও এটি আমাদের ন্যাটো মিত্রদের কেবল বিশ্বাস।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। আর এই অভিযানের জন্য প্রায় এক লাখ সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। কিন্তু পশ্চিমা দেশগুলোর এই অভিযোগ অস্বীকার করছে মস্কো।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য এই আগ্রাসন রোধে সম্মিলিত একটি কৌশল নির্ধারণ করার উদ্দেশ্যে পশ্চিমা শক্তিগুলো কাজ করছে। সেই জন্য সোমবার ইউরোপের মিত্রদেশগুলোর নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।