রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার : আটক দুই

জেলার সদর উপজেলা থেকে  গত রাতে  ৫০ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার এবং পাচার কারী চক্রের দুই সদস্যকে  আটক করা হয়েছে।  গোপন তথ্যের ভিত্তিতে ডিবি  পুলিশ ও এনএসআই এর যৌথ অভিযানে রাত সাড়ে ১২ টায় ১০০ কেজি ওজনের ঐ মূর্তিটি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামসুদ্দিন জানিয়েছেন,  ঐ সময় সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
আটকরা হলো নওগাঁ শহরের কোমাইগাড়ির  আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com