মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

কেইসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বার্টি

প্রথমবারের মত অস্ট্রেলিয়ান  ওপেনের ফাইনালে উঠেছে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি। আজ একচেটিয়া আধিপত্য বিস্তার করে মেডিসন কেইসকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি।
ও্যাংকিংয়ের ৫১তম  স্থানে থাকা যুক্তরাস্ট্রের কেইসকে  ৬-১, ও ৬-৩ গেমে হারাতে বার্টি  সময় নিয়েছেন মাত্র ৬২ মিনিট। এই জয়ে ফাইনালে তিনি সপ্তম বাছাই পোলিশ তারকা ইগা সোয়াটেক কিংবা ২৭তম বাছাই যুক্তরাস্ট্রের ড্যানিয়েল কলিন্সের মোকাবেলা করবেন।
বার্টি হচ্ছেন প্রথম কোন অস্ট্রেলীয় নারী টেনিস তারা যিনি ১৯৮০ সালে ওয়েন্ডি টার্নবুলের পর প্রথম হোম গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন এবং ক্রিস ও’নিলের দুই বছর পর প্রথম শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছেন।
বছরের প্রথম টুর্নামেন্টের শুরু থেকে টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন ও ২০২১ সালের উইম্বলডন শিরোপার সঙ্গে আরো একটি শিরোপা যোগ করার পাশাপাশি শীর্ষ বাছাইয়ের আসনটিও অক্ষুন্ন রাখতে চান বার্টি।
তিনি বলেন,‘ সত্যিকার অর্থে এটি ছিল অভাবনীয়। এখানে নিজের সেরা খেলাটা  খেলতে পেরে আমি খুবই খুশি।’
ফাইনালে হেরে গেলেও ইতামধ্যেই শীর্ষস্থান অক্ষুন্ন রাখার নিশ্চয়তা প্রায়া বার্টি বলেন,‘ আজ রাতে বল কিছুটা ধীরগতির ছিল।  আমি শুধু মানিয়ে নেয়ার জন্য ছুটাছুটি করে গেছি। যতটুকু সম্ভব মেডিকে(প্রতিপক্ষ) চাপে রাখার চেস্টা করেছি। কারণ বেশ দ্রুততার সঙ্গে বল আমার নাগালের বাইরে পাঠানোর মত দক্ষতা তার রয়েছে।’
কঠিন কয়েকটি বছর কাটানোর পর ফের ঘুরে দাঁড়ানোর জন্য শীর্ষ ১০-এ থাকা  সাবেক টেনিস তারকাকে সাধুবাদও জানান বার্টি। বলেন,‘ তার ঘুরে দাঁড়ানো দেখে ভাল লাগছে। তিনি চমৎকার মানবিক গুন সম্পন্ন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com