মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
জেএসডি সভাপতি আ স ম রব বলেছেন, গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞার যে ‘তকমা’ সরকার অর্জন করেছে তা জাতির জন্য লজ্জাজনক। এই নিষেধাজ্ঞা অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। ভবিষ্যতে যদি মানবাধিকার লঙ্ঘন থেকে সরকার বিরত না থাকে এবং দ্বাদশ সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে আরো বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতা বৃদ্ধি হতে পারে।
আজ বৃহস্পতিবার ‘গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘন : সংকটে রাষ্ট্র’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।