মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

‘কোহলি মাঠে তেজী, রোহিত ধীর-স্থির’

টেস্ট নেতৃত্ব ছাড়ার পর বিরাট কেহলিকে নিয়ে আলোচনা থামছেই না। সাবেক কোচ রবি শাস্ত্রী একের পর এক মন্তব্য করে যাচ্ছেন। এবার তিনি বলেছেন, বিরাট কোহলি মাঠে পশুর মতো তেজিয়ান তো রোহিত ধীর-স্থির-শান্ত। গত চারমাস ধরে শাস্ত্রী এ বিষয়ে কোনো না কোনো মন্তব্য করে যাচ্ছেন।

এই তো কিছুদিন আগেও কোহলি-শাস্ত্রীর জুটি ভারতীয় দল শাসন করত। এই জুটি নিয়ে আলোচনার পাশাপাশি ছিল সমালোচনাও।

অধিনায়কত্ব ছাড়লেও কোহলির ব্যবহারে কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন শাস্ত্রী। তার মতে, কোহলি আগেও মাঠে যে জোশ নিয়ে খেলত, এখন দলের সাধারণ ক্রিকেটার হিসেবেও একইরকম খেলবে। শাস্ত্রীর ভাষায়, ‘কোহলি মাঠে পশুর মতো এনার্জি নিয়ে খেলে। সে যখন মাঠে আসে, তখন শতভাগ দিয়ে খেলতে নামে। তার লক্ষ্য প্রতিপক্ষকে হারানো। তখন সে অন্য কোনো দিকে খেয়াল রাখে না। রোহিত এ ব্যাপারে একেবারে কোহলির বিপরীত। ‘

সম্প্রতি ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘আমি সিরিজের একটা বলও দেখিনি। কিন্তু, আমার মনে হয় না এতে কোহলির মধ্যে কোনো পরিবর্তন হবে। আমি সাত বছর দলের সঙ্গে যুক্ত থাকার পর এখন বিশ্রাম নিয়েছি। একটা জিনিস পরিষ্কার, আমি জনসমক্ষে দলের অভ্যন্তরের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে চাই না। অনেক ভালো ক্রিকেটার যেমন সৌরভ, রাহুল, ভিভিএস লক্ষ্মণ, রোহিতরা বিশ্বকাপ জিতেনি। তার মানে এটা নয় যে তারা খারাপ ক্রিকেটার। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com