বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনার উপসর্গ নিয়ে শুটিং স্পট থেকে হাসপাতালে পরীমনি

অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রের শুটিংয়ে গাজীপুরে ছিলেন পরীমনি ৷ শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়লে পরীমনিকে দ্রুত ঢাকার হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

জানা গেছে, বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল ছবিটির। সে অনুযায়ী মঙ্গলবার রাতেই ইউনিটে যোগ দেন অভিনেত্রী।

তবে বুধবার সকাল শুরুর আগেই পরীমনির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। দেখা দেয় করোনার উপসর্গ।

অরণ্য আনোয়ার বলেন, ‘এখানেই যে পরীমনি অসুস্থ হয়েছে এমনটা না-ও হতে পারে। হয়তো অসুস্থ হয়েও আসতে পারে। যেটা পরীমনি জানতেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরো অবনতি হয়। দ্রুত সময়ের মধ্যে পরীকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় অভিনেত্রীর স্বামী অভিনেতা শরিফুল রাজ। এদিকে শুটিং প্যাকআপ করে আমরা এখন  ঢাকায় ফিরছি। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com