মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

ওয়াশিংটনের একটি হোটেলে বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত ও আরো চার জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
টুইটা’র বার্তায় ডিসি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি আবাসিক এলাকার কাছের একটি চেইন হোটেলে এ বন্দুক হামলায় পাঁচ জন গুলিবিদ্ধ হন এবং পরে তাদেরকে একটি হাসপাতালে নেয়া হয়।
ওই টুইটার বার্তায় বলা হয়, ‘হোটেল ডেজ ইন’ এ ঘটনায় গুলিবিদ্ধ চার প্রাপ্ত বয়স্ক নারীকে এমপিডি শনাক্ত করেছে।’
সেখানে হামলার শিকার আরেক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।
ওয়াশিংটন পুলিশ কয়েক ঘণ্টা ধরে ওই এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
ওয়াশিংটনের পার্শ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হোটেলের একটি কক্ষে পার্টি চলাকালে বন্দুক হামলা শুরু হলে স্থানীয় সময় রাত টার দিকে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়। ওই এলাকায় অনেক দূতাবাস ও নিউজ আউটলেট রয়েছে।
পুলিশ কমান্ডার ডানকান বেডলিয়ন স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে বলেন, তারা অতীতে এ হোটেলের ব্যাপারে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছে।
তিনি বলেন, ‘আমরা মাদক কর্মকা- সংক্রান্ত অভিযোগ পাই এবং তা মোকাবেলায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করি।’
তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com