মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
করোনা সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থী প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার সকালে সমাধি সৌধের ফটকের সামনে এ সংক্রান্ত একটি ব্যানার টাঙানো হয়েছে।
তাতে লেখা রয়েছে ‘২৮ জানুয়ারি সকাল থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। আদেশক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’।