মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
দেশের মানুষের মাথাপিছু আয় প্রতিদিনই বাড়ছে, অর্থনীতির উত্থান হচ্ছে বলে মন্তব্য করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন আমাদের এই অর্থনীতির উত্থানকে মানুষের কল্যাণের জন্য ব্যয় করতে হবে ,বিশেষ করে স্বাস্থ্যে এবং সরকার তা করছে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী “অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সম্মেলনের “শেষ দিনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিকগুলোর আরও মান বাড়ানোর প্রয়োজন রয়েছে।