বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিল্পী সমিতির নির্বাচনে গিয়ে ভোটের আগে প্রার্থীদের সঙ্গে খোশগল্প করছেন জাহিদ।
ছবিতে আরো আছেন মৌসুমী ও ডিপজল
আগে তিনি ভোট দিতে গেলেন এফডিসিতে। শিল্পী সমিতির নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ও তোড়জোড় দেখে অভিনেতা গণমাধ্যমের কাছে বললেন, মনে হচ্ছে যেন জাতীয় নির্বাচনের চেয়েও বড় নির্বাচন। তাঁকে দেখে ফেরদৌস, ইমন, নিরবসহ একদল প্রার্থী ছুটে এলেন ভোট চাইতে। সবার সঙ্গে হাসিমুখে কথা বলে পরে গেলেন ভোট দিতে। ভোট দিয়ে এসে গণমাধ্যমের কাছে ‘শ্রাবণ মেঘের দিনে’ অভিনেতা বলেন, ‘ভোট খুবই ভালো হচ্ছে। শুনেছি শিল্পী সমিতি ছাড়া অন্য সংগঠনের সদস্যদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা খুবই খারাপ হলো। বিষয়টি আমার ভালো লাগেনি। ‘
বেলার দুইটার দিকে তিনি শিল্পকলা একডেমির সংগীত ও নৃত্যকলা একাডেমিতে যান অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এখানে ভোট দিতে এসে তারকাদম্পতিকে হাসি খুশি মনে হলো। মৌ বলেন, ‘নতুন কমিটিতে যারা আসবেন তাদের জন্য শুভকামনা। তারা যেন শিল্পীদের দাবি মতো কাজ করতে পারেন। ‘