মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নির্বাচন কমিশন থেকে চিকিৎসাভাতা নেওয়ার কথা স্বীকার করে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাও তো চিকিৎসাভাতা নিয়েছেন। আসলে তিনি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমার অসুখের বিষয় আর চিকিৎসাভাতার কথা তুলে ধরার নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার ব্যয় বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা’- প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন ভবনে গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এ কথা বলার এক দিন পর এ বিষয়ে মুখ খুললেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।