সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নদী খননের কাজ অব্যাহত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ. ক. ম. মোজাম্মেল হক  বলেছেন, দেশের প্রধান প্রধান নদী খননের কাজ করে নদীর প্রবাহমান অব্যাহত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে নদী খননের কাজ দ্রুত এগিয়ে চলছে।
আজ গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকায় নাগদা নদীর ২২ কিলোমিটার খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার  দুপুরে পূবাইলের বিন্দান এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমী হল রুমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গাজীপুর জেলা প্রশানের সহযোগীতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি , গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।,
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর  গোলাম সাদেক,  বিআইডব্লিউটিএ’র সদস্য যুগ্ন সচিব আব্দুস সাত্তার শেখ,  কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুর জেলা, মহানগর এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com