মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

মিলিতাওকে রিয়ালে ফেরার অনুমতি দিল ব্রাজিল

রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য সুখবর। স্পেনে ফিরছেন এদের মিলিতাও। আন্তর্জাতিক বিরতিতে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ব্রাজিল দলে ফিরেছিলেন তিনি।

কিন্তু দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমে খেয়ে বসেন হলুদ কার্ড। নিষেধাজ্ঞা পাওয়ায় পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে তাকে পাচ্ছে না ব্রাজিল।

প্যারাগুয়ের বিপক্ষে খেলবেন না মিলিতাও। যার জন্য কোচ তিতেও অনুমতি দিয়েছেন এই ডিফেন্ডারকে স্পেনে ফেরার। কারণ ৩ ফেব্রুয়ারি কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল রিয়ালের। অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে সেই লড়াইয়ের আগে প্রস্তুতি নিতে পারবেন মিলিতাও।

ইকুয়েডরের মাঠে ব্রাজিলের ১-১ গোলে ড্র হওয়া ঘটনাবহুল ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন মিলিতাও। লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে সেলেসাওরা। যার কারণে নিশ্চিন্ত থাকতে পারছেন কোচ তিতে।

এতে সুবিধা মিলিতাওয়েরও। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে না পারলেও বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টারে খেলতে পারবেন তিনি। ম্যাচটির আগে কার্লো আনচেলত্তির অনুশীলনের জন্য এক সপ্তাহেরও কম সময় পাচ্ছেন মিলিতাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com