সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার আহ্বান জানাল ইউনিসেফ

করোনা ও এর নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে সব দেশের সরকারকে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে শিশুদের পড়াশোনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।

শুক্রবার (২৮ জানুয়ারি) ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে এ আহ্বান জানান।

ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, ‘বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় কোভিড-১৯ সম্পর্কিত বিঘ্নের দুই বছর পূর্ণ হবে আগামী মার্চে। খুব সহজভাবে বললে, আমরা শিশুদের পড়াশোনার ক্ষেত্রে প্রায় অপূরণীয় মাত্রার ক্ষতি প্রত্যক্ষ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com