বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় কাবু কাজল

করোনার তৃতীয় ঢেউয়ে যেন কাবু একের পর এক বলিউড তারকারা। সেই তালিকাতেই এবার যুক্ত হলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী কাজল। গতকাল অভিনেত্রী ইন্সটাগ্রামে ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন, তিনি করোনাক্রান্ত। তবে ইন্সটাগ্রামে নিজের ছবি পোস্ট না করে মেয়ে নাইসা দেবগনের ছবি পোস্ট করে করোনাক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন কাজল। পাশাপাশি কাজল নিজের ছবি পোস্ট না করার কারণও জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ হয়েছি এবং সত্যিই চাই না যে কেউ আমার বর্তমান রুক্ষ নাক দেখুক। তার চেয়ে আসুন আমরা বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসি দেখি। মিস ইউ নাইসা দেবগন।’ করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন কাজল। তাই মেয়ে নাইসাসহ পরিবারের অন্য সদস্যদের উষ্ণ ছোঁয়া মিস করছেন তিনি। তবে তার স্বামী অজয় দেবগনও করোনা আক্রান্ত কি না তা এখনো জানা যায়নি। কাজল ব্যস্ত ছিলেন তার আগামী ছবি ‘দ্য লাস্ট হুরেই’র কাজে। তবে আপাতত বন্ধ রয়েছে শ্যুটিং।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com