মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া

মহাকাশ থেকে তোলা সপ্তম ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ছবিগুলোতে কোরিয়ান উপদ্বীপের কিছু অংশ, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার এবং আকাশে মধ্যবর্তী অবস্থানে সময়কার ছবি দেখা গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে থাকা পরীক্ষামূলক একটি ক্যামেরা দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বলা হয়েছে, ২০১৭ সালের পর থেকে তাদের সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে এসব ছবি তোলা হয়েছে। এসব ছবিতে কোরিয়া উপদ্বীপ এবং আশেপাশের এলাকা দেখা যাচ্ছে। উত্তর কোরিয়া আরো জানিয়েছে, এটি ছিল হোয়াসং-১২ নামে মধ্যম পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com