সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য আইন প্রণয়নের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যার কিছু অংশ রাশিয়ার ইউক্রেনে আক্রমনের আগেই কার্যকর হতে পারে। মার্কিন সিনেটরদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
নিষেধাজ্ঞাগুলো মূলত রাশিয়ার ব্যাংকগুলোকে লক্ষ্য করে আরোপ করা হবে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে আরো কঠোর নিষেধাজ্ঞা অপেক্ষা করছে বলে জানান সিনেটররা। কয়েক মাস ধরে ইউক্রেন সীমান্তে সেনা জড়ো করছে রাশিয়া। যদিও ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই বলে দাবি করে আসছে দেশটি।