বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জন্মদিনে শুভকে শুভেচ্ছা জানালেন শাকিব

সচরাচর ঢাকাই চলচ্চিত্রের তারকারা সামসামনি দেখা হলে হাসিমুখে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে পারতপক্ষে এড়িয়েই চলেন, প্রশংসাসূচক বাক্য বা শব্দ ব্যয় করতে দেখা যায় না বললেই চলে। সেই প্রবণতা থেকে ক্রমেই বেরিয়ে আসছেন শিল্পীরা। আজ ঢালিউডের ‘বঙ্গবন্ধু’ আরিফিন শুভর জন্মদিন।

১৯৮২ সালের এই দিনে তিনি জন্মেছিলেন ময়মনসিংহে।

বাংলাদেশি চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ অভিনেতা শাকিব খান জন্মদিনের শুভেচ্ছা জানালেন এই জনপ্রিয় অভিনেতাকে। শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেইজ থেকে শুভকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করা হয়। শুভকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানানো হয়েছে পোস্টে।

লেখা হয়েছে, ‘আরিফিন শুভ জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে এগিয়ে যাও ৷’
ফেসবুক পেইজটি শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের হলেও পোস্টটিতে ‘তোমাকে’, ‘এগিয়ে যাও’ এমন শব্দ ও বাক্য ব্যবহার করায় ধরে নেওয়া যায় শাকিব খানই শুভকে শুভেচ্ছা জানিয়েছেন। শাকিব ও শুভ একসঙ্গে অভিনয়ও করেছেন ৷ সাফিউদ্দিন সাফির ব্যবসাসফল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ করেছেন তাঁরা ৷

বাংলাদেশি চলচ্চিত্রের প্রথম সারির অভিনেতা আরিফিন শুভ। র‍্যাম্প মডেলিং দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন অভিনেতা। বিশেষ করে ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছেন চলচ্চিত্রে তিনি সাময়িক নন, একটা দীর্ঘ সময় প্রভাব রেখে যাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com