বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় প্রাণহানি ৫৭ লাখ ছাড়িয়েছে

ওমিক্রন ধরনের দাপটে বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা রোগী, বাড়ছে মৃত্যুও। মঙ্গলবার নাগাদ মোট প্রাণহানি ৫৭ লাখের ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বুধবার সকালে সাড়ে ১০টা নাগাদ এ তথ্য জানায়।

এ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ৩৮ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৫৭১ জন রোগী ও মারা গেছে ৫৭ লাখ ৫ হাজার ৩২০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩০ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৯৩৫ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।

গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন, গণ টিকাদান ও সর্বশেষ বুস্টারের অনুমতি সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। অতি সংক্রমণশীল ডেল্টার পর এখন আরও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন।

আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন।

৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ১৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ২৮ হাজার ১৩২ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

ফ্রান্সে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৩১ হাজার ৩১২ জন।

পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ১ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৩৪৫ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৫৫ হাজার ৯৭৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩৯। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ৪২৫  জন। একই সময়ে করোনা আক্রান্ত  ১৩ হাজার ১৫৪  জন শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com