বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্য বিধি মেনে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের এ মাস্ক বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্ম¥দ হাবিবুর রহমান।
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, সংসদ সদস্য মাশরাফি বিন মর্ত্তুজার পিতা গোলাম মর্ত্তুজা স্বপন, বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগন, গণমাধ্যম কর্মি ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।