রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভোলায় ৯৭টি সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ এগিয়ে চলছে

জেলার ৭ উপজেলায় ৫২৮ কোটি টাকা ব্যয়ে ৯৭টি সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বিশ্ব ব্যাংক’র অর্থায়নে আশ্রয় কেন্দ্রগুলোর ৫০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‘বহুমুখী আশ্রয় প্রকল্প’র মাধ্যমে ২০২০ সালের মার্চ মাসে এর কাজ শুরু হয়। ১০ হাজার ৫০০ স্কয়ার ফিট জমির উপর তিনতলা বিশিষ্ট প্রতিটি স্কুল কাম সাইক্লোন সেল্টার নির্মাণ আগামী বছরের জুনের মধ্যে শেষ করা হবে।
১০ তলা ফাউন্ডেশনের এসব আশ্রয় কেন্দ্রে পরবর্তীতে আরো সম্প্রসারণ করা যাবে। দুর্যাগকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে ২ হাজার মানুষ অবস্থান নিতে পারবে। ব্যবস্থা রাখা হয়েছে পর্যাপ্ত গবাদি পশু রাখারও। এতে করে প্রাকৃতিক দুর্যোগে প্রায় দুই লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এসব আশ্রয় কেন্দ্রে।
জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল বাসস’কে জানান, ভোলা দ্বীপ জেলা হওয়াতে এখানে সাইক্লোন সেল্টার নির্মাণ অত্যন্ত গুত্বপূর্ণ। এর মধ্যে বেশ কিছু সেল্টার রয়েছে দুর্গম চরাঞ্চলে। নতুন নির্মিত এসব আশ্রয় কেন্দ্রে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধাই থাকছে। নিচ তলাটি ফাকাঁ থাকার ফলে দুর্যোগকালীন সময়ে সহজেই পানি সরে যেতে পাড়বে এবং অন্য সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করা যাবে নিচের তলায়।
তিনি জানান, কাজের শতভাগ গুণগত মান বজায় রাখার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এগুলো চালু হলে দুর্যোগ মোকাবেলায় এ অঞ্চলের মানুষের সক্ষমতা বাড়বে। জনমনে নিরাপত্তাহীনতা দূর হয়ে স্বস্তি ফিরে আসবে। এছাড়া একই প্রকল্পের আওতায় ২৪০ কোটি টাকায় ৪২টি সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
এলজিইডি’র কর্মকর্তারা জানান, মোট ৯৭টি সাইক্লোন সেল্টারের মধ্যে ভোলা সদরে হচ্ছে ১৭টি। দৌলতখানে ৯টি। বোরহানউদ্দিনে ১০ টি। লালমোহনে ২২টি। তজুমদ্দিনে ১০টি। চরফ্যাসনে ২৩টি ও মনপুরায় ৬টি রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com