মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। আওয়ামী সন্ত্রাসী সেলিম ও মাসুদ নিজেদের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে যুবদল নেতা আকবর আলীকে। এ হত্যাকারীরা এলাকায় আওয়ামী লীগের চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী।