মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

গ্রীসের কোচ হতে যাচ্ছেন পয়েট

উরুগুয়ের সাবেক মিডফিল্ডার গুস্তাভো পয়েটকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চায় গ্রীক ফুটবল ফেডারেশন।
নিজেদের ওয়েবসাইডে ফেডারেশন জানায়, তাদের কার্যনির্বাহি কমিটি ‘ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গুস্তাভো পয়েটকে নির্বাচিত করেছে’। চূড়ান্ত চুক্তিতে উপনীত হতে তার সঙ্গে আলোচনা করা হবে বলেও সেখানে উল্লেখ করা হয়।  গত নভেম্বরে জন ভ্যান শিপ পদত্যাগ করার পর কোচশূন্য রয়েছে গ্রীস ফুটবল দল। ৫৪ বছর বয়সি পয়েট এর আগে ইংলিশ ক্লাব ব্রাইটন ও সান্ডারল্যান্ডে দায়িত্ব পালন করেছেন। গ্রীসেও কিছুটা সময় কাটিয়েছেন তিনি। এ সময় এইকে এথেন্সকে সুপার লীগের তৃতীয় অবস্থানে পৌঁছে দিয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে উরুগুয়ের হয়ে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পয়েট। ক্লাব পর্যায়ে তিনি চেলসি, স্পার্স, রিভার প্লেটের  হয়ে কাটিয়েছেন পেশাদার ক্যারিয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com