বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিনের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। প্রতারণার সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক থাকতে পারে এই আশংকায় বলিউডের শ্রীলংকান অভিনেত্রী কয়েক দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ভারতীয় গোয়েন্দাদের।
এরপর সুকেশের সঙ্গে জ্যাকলিনের কয়েটি অন্তরঙ্গ ছবি ফাঁস হওয়ার পর আরো সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এছাড়া জেরায় বেরিয়ে আসে সুকেশের কাছ থেকে বহু মূল্যবান উপহার পাওয়ার খবরও।