মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুধে ধুইয়ে যমুনায় গোসল করানো হলো নয়া চেয়ারম্যানকে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশারফ হোসেনকে দুধ দিয়ে ধুইয়ে যমুনায় গোসল করালেন তার কর্মী-সর্মথকরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার তেওতা বাছেট যমুনা নদীর পাড়ে  গ্রামবাসীরা ভিন্ন ধরনের এ আয়োজন করেন। এসময় নব নির্বাচিত আরো দুই মেম্বারকে চেয়ারম্যানের সাথে গোসল করানো হয়। পছন্দের চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ায় এলাকাবাসী মাঝে আগ্রহ-উদ্দীপনা ও বিজয়ের উল্লাস করতে দেখা যায়।

হুসাইন মোল্লা নামের এক গ্রামবাসী জানান, আমাদের অঞ্চলে কেউ ভালো কিছু করলে তাকে দুধ দিয়ে গোসল করানোর রেওয়াজ রয়েছে। দুধ যেহেতু পবিত্র স্বচ্ছতা বহন করে, তাই একজন সৎ ও উচ্চশিক্ষিত ছেলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে পবিত্র করতে গ্রামবাসী এ আয়োজন করেন।

নবনির্বাচত চেয়ারম্যান মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, কর্মী-সর্মথক ও এলাকার মুরুব্বিদের বিশেষ অনুরোধ রাখতে হয়েছে। সাধারণ লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি সাধ্যমত তাদের পাশে থাকবো। জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করবো।

উল্লেখ্য, শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে দুজন নৌকা প্রতীক বাদে বাকি পাঁচটির মধ্যে বিএনপির তিনজন স্বতন্ত্র এবং আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন। মোশারফ নৌকার বিদ্রোহী প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার সুমনকে (নৌকা প্রতীক) ভোটে হারিয়ে জয়লাভ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com