মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ভারতের হাজারতম ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা

রোববার থেকে পরিপুর্ন দায়িত্ব পালন শুরু করবেন ভারতীয় সীমিত ওভার ক্রিকেট দলের  নবনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা। এদিন  নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত।  ক্রিকেট বিশে^র প্রথম  দল এক হাজার ওয়ানডে খেলার  এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ভারতীয় দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশে^র সর্ব বৃহৎ আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে। তবে করোনা মহামারির কারণে রুদ্ধদ্বারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজ শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে ভারতে মৃত্যু সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে।
ভারতীয় ক্রিকেটের শীর্ষ কর্তা সৌরভ গাঙ্গুলি  স্পোর্টস স্টারকে বলেছেন,‘ ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচের নেতৃত্বে ছিলাম আমি। ’২০০২ সালে ইংল্যান্ডের চেস্টারলিতে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি।
তিনি বলেন,‘ এটি ভারতীয় ক্রিকেটের জন্য বিশাল এক মুহুর্ত। তবে দুর্ভাগ্যের বিষয়, দর্শক শুন্য মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।’ ইতোমধ্যে অবশ্য কোভিড হানা দিয়েছে স্বাগতিক শিবিরে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় আইসোলেশনে চলে গেছেন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার ও রুতুরাজ গায়কোয়াড।
পরিবর্তিত হিসেবে স্কোয়াডে ঢুকেছেন মায়াঙ্ক আগারওয়াল। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে খেলতে পারেন তিনি। অবশ্য ওপেনিংয়ে  সহ অধিনায়ক কে এল রাহুলেরও খেলার সম্ভাবনা আছে।
বিরাট কোহলির কাছ থেকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের নেতৃত্ব গ্রহন করা ৩৪ বছর বয়সি রোহিত অবশ্য হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিন আফ্রিকা সফরে যাননি। সফরকারীরা সেখানে অনুষ্ঠিত টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে।
ভারতীয় গণমাধ্যম অবশ্য আসন্ন সিরিজ নিয়ে প্রচারনায় নেমেছে রোহিতের প্রত্যাবর্তনের খবর জানিয়ে। যার অন্তর্ভুক্তিতে অনুপ্রেরনা পাবে ভারত। এই প্রশংসা অবশ্য গ্রহন করেছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
তিনি টুইটারে লিখেছেন,‘ স্টার স্পোর্টসের এই মোড়কে আমি আনন্দিত। মাঠে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে ভক্তদের কাছ থেকে অনুপ্রেরনা নেয়ার জন্য মুখিয়ে আছে ভারত।’
ভারতের হোম সুবিধা থাকলেও ক্যারিবিয়দের সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দারুনভাবে উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি বিশ^কাপে চরম ব্যর্থতার পর আয়ারল্যান্ডে ৫০ ওভারের সিরিজ হারের পর ইংলিশদের বিপক্ষে এই জয়টি দারুন ভাবে উদযাপন করেছে এক সময়ের পরাক্রমশালী এবং দুই বারের ওয়ানডে বিশ^কাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ।
কাইরন পোলার্ডের এই দলে পুনরায় ডাক পেয়েছেন পেস বোলার কেমার রোচ। তবে স্পটলাইট থাকবে আরেক পেসার জেসন  হোল্ডারের উপর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ী টি-টোয়েন্টি ম্যাচে তিনি চার বলে হ্যাট্রিকসহ চার উইকেট তুলে নিয়েছিলেন।
ইএসপিএনক্রিকইনফোকে হোল্ডার বলেন,‘ আমার দৃস্টিতে এই দলটিই সবচেয়ে বেশী সময় ধরে একত্রে রয়েছে। ড্রেসিং রুমে আমাদের বৈঠকে আমি যে আকাংখা তাদের মধ্যে দেখেছি তা এর আগে আমি কখনো দেখিনি।’
ওয়ানডে সিরিজের পর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com