সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লালমোহনে ৮ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন

জেলার লালমোহন উপজেলা পরিষদের ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অডিটোরিয়ামটির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, এলজিইডি উপজেলা প্রেকৗশলী মো: বিল্লাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় এমপি শাওন বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে রয়েছে। দ্রুত দারিদ্র বিমোচনে সবচে বেশি ভূমিকা রয়েছে যে কটি দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বর্তমান সরকারের টানা শাসন আমলে দেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে কয়েক গুণ। এর সবই সম্ভব হয়েছে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী ও কার্যকর অর্থনৈতিক পদক্ষেপের জন্য।
এর আগে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা পরিষদে চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com