সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
জেলায় আজ সকালে সনাতন ধর্মালম্বীদের জ্ঞানালোকের প্রতীক শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১০টায় সরকারি ভিক্টোরিয়া কলেজ,পৌর এলাকার হাটবাড়িয়ায় তৎকালীন জমিদার বাড়ির রাধাগোবিন্দ মন্দির, রুপগঞ্জ বাঁধাঘাট মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও ব্যক্তি উদ্যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় রুপগঞ্জ বাঁধাঘাট মন্দিরে অনুষ্ঠিত সরস্বতী পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।হাটবাড়িয়া রাঁধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত সরস্বতী পুজায় মন্দিরের সভাপতি অশোক কুন্ডু, সেক্রেটারি অনীল লস্কর উপস্থিত ছিলেন। সরকারি ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত পূজায় উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষক কেয়া রেনুসহ বিদ্যালয়ের হিন্দু শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।