মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আত্মগোপন করে গুম বলে চালিয়ে দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শনিবার সকালে তিনি এ সব কথা বলেন।

আগামী পরশু জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কী মেসেজ থাকবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়। দু-একটি আত্মগোপনের ঘটনার তথ্য আমরা এখনো পাইনি। আমরা মনে করি, তাদের অচিরেই আমরা সামনে এনে দিতে পারবো।

লবিস্ট নিয়োগের বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কোন কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন। কত টাকা দিয়েছেন। সবগুলো কিন্তু তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এর পরে বোধ হয় আমাদের আর কিছু বলার থাকে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, লবিস্ট নিয়োগে কীভাবে এখান থেকে টাকা পাঠাল সেটা আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি, যারা টাকা পাঠিয়েছেন তারাও এই ষড়যন্ত্রের অংশীদার এবং শিগগির তাদেরও আমরা সামনে আনবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com