বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘৩৬৫ ডেইজ’ অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেন জ্যাকুলিন

‘৩৬৫ ডেইজ’ খ্যাত ইতালিয়ান অভিনেতা ও গায়ক মাইকেল মোরনের সঙ্গে জুটি বাঁধলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। মিউজিক ভিডিওটির নাম ‘মুর মুর কে’। ৪ ফেব্রুয়ারি, শুক্রবার এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। জ্যাকুলিন নিজেই পোস্টারটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। গানটির মাধ্যমে ভারতীয় ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে যাচ্ছেন এই ইতালীয় তারকা।

‘মুর মুর কে’ গানটির গীতিকার ও সুরকার টনি কক্কর। নেহা কক্করও কণ্ঠ দিয়েছেন। এর কোরিওগ্রাফি করেছেন শক্তি মোহন। আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে গানটি।

‘৩৬৫ ডেইজ’ পোলিশ লেখক ব্ল্যাঙ্কা পিলিনস্কার লেখা ‘ট্রিলজি’ বইয়ের অবলম্বনে তৈরি করা ‘ইরোটিক ড্রামা’ ঘরানার সিনেমা। পুরো বিশ্বে সিনেমার মূল চরিত্র মাইকেল মোরোনকে নিয়ে মাতামাতি হলেও অনেকেই অশ্লীলতার দায়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিলেন। নেটফ্লিক্সে দুটি সিকুয়েল আসছে সিনেমাটির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com