বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হেডলাইট বা বাম্পার কিছুই নেই, কৃতীর শরীর নিয়ে অশ্লীল মন্তব্য

২০১৭ সাল। সুশান্ত সিংহ রাজপুত এবং কৃতী শ্যাননের ‘রাবতা’ মুক্তি পেয়েছে। দর্শকমহলে জনপ্রিয়তা পায়নি সে ছবি। ফলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘রাবতা’। তার পরে বারবার হাসিঠাট্টার কেন্দ্র হয়ে ওঠেন কৃতী-সুশান্ত। কিন্তু বলিউডের তারকা গোষ্ঠীর কাছেও যে বিদ্রূপের শিকার হতে হবে, তা যেন ভাবেননি তিনি। কেবল বিদ্রূপ নয়, তার শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করেন অভিনেত্রী ভৈরবী গোস্বামী।

অভিনেতা, প্রযোজক, পরিচালক, সমালোচক কমল আর খান সেই সময়ে কৃতীর একটি ভিডিও টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কৃতী নাচছেন। কমল তার উপরে লিখেছেন, ‘তার নতুন ছবি ‘রাবতা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরে কৃতীর নাচ। মাথা খারাপ হয়ে গিয়েছে’। সেই টুইটে ভৈরবী মন্তব্য করেন, ‘এ তো পুরো পাগল। এই নারী অভিনেত্রী হল কী করে? হেডলাইটও নেই, বাম্পারও নেই। কলেজের শিক্ষার্থীরাও এর থেকে ভাল দেখতে’।

কৃতী ভক্তরা সেই পোস্টেই ভৈরবীর এই মন্তব্যের জন্য তাকে দুষতে শুরু করেন। কেউ লেখেন, ‘আপনি খারাপ অভিনেত্রী জানতাম, কিন্তু এত খারাপ মানুষ, তা জানতাম না’। কেউ আবার লিখলেন, ‘শরীর নিয়ে কুমন্তব্য করছেন কী ভাবে?’

পরবর্তীকালে কৃতী সাংবাদিক সম্মেলনে গিয়ে ভৈরবীর বিরুদ্ধে মুখ খোলেন। সাংবাদিকরা তাকে ভৈরবীকে নিয়ে প্রশ্ন করলে প্রথমে তিনি ভৈরবীকে চিনতেই অস্বীকার করেন। তার পরে সাংবাদিকরা মনে করিয়ে দেওয়ার পরে তিনি বলেন, ‘আমি তো তার জন্য খুবই খুশি। আমাকে ওই কথাগুলি বলার পরেই লোকে ওকে চেনে। তা ছাড়া আপনি কি এই নামের সঙ্গে পরিচিত হতেন কোনও দিন?’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com